Ebook : Hair Loss Treatment (Bangla)

$ 1.46

Category:
Description মানুষের বাহ্যিক সৌন্দর্যের এক অপরিহার্য অংশ চুল। মেয়েদের ঘন, কালো, দীর্ঘ চুল তাদের সৌন্দর্যে এক আলাদা মাত্রা যোগ করে। ইদানিং আমাদের দেশে চুল পড়া রোগীদের সংখ্যা বেড়ে চলেছে, এই বিষয় কে কেন্দ্র করে বাজারে নানা ধরনের হেয়ার ওয়েল এর বাজারজাত করা হচ্ছে। আকর্ষনীয় মোড়ক কেউ কেউ দাবি করছে ১০১ উপাদান দিয়ে তৈরি। এর কয়টি প্রয়োজনীয় উপাদান কিংবা কয়টি নিরাপদ বা কোনটি বিপদজনক? চুলের যতেœ যুগে যুগে নানা চিকিৎসা ও অপচিকিৎসা চলেছে। টাক এক ঘণ্টায় ঢেকে যাক, চটকদার এমন বিজ্ঞাপনও চোখে পড়ে হরহামেশা। এসব চিকিৎসা ও অপচিকিৎসায় বাজারে অনলাইনে সর্বত্র এত তৈল কেন? এটা কি আমাদের সত্যি প্রয়োজন? নাকি ব্যবসায়িদের মুনাফার জন্য অপ্রয়োজনীয় উপাদান দিয়ে সুকৌশলে আমাদের দেউলিয়া বানানো হচ্ছে? সৌন্দয্যর জন্য অর্থব্যায়ে কারো কার্পণ্য নেই। এই দূর্বলতার সুযোগ নেয় কোম্পানিগুলি । দেশজুড়ে শতসহ¯্র কোটি টাকার এইসব লাইফ স্টাইল পন্য বিক্রি করে তারা। আমরা একটি ব্যবহার করি হতাশ হই আবার অন্য জাদুর তৈল এর জন্য অপেক্ষা করি।বিজ্ঞাপনে প্রচারিত জাদুকরি তৈল আসলে কতটা কার্যকর? চুল পড়ার অনেক কারন থাকতে পারে আবার অনেক সহজ সমাধান রয়েছে। এর মানে এই নয় যে তৈল ই একমাত্র সমাধান প্যারাসিট্যামল খেলে মাথাব্যাথা সারে এর মানে এই নয় রোগীর মস্তিস্কে প্যারাসিট্যামল এর ঘাটতি। তেমনি চুল পড়া মানেই নয় যে মাথায় তৈলের ঘাটতি ! এই বইটি চুলের বিজ্ঞান ভিত্তিক চুলের রহস্য সাথে চুলের যতেœর প্রাচিন পদ্ধতি এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চুল পড়া নিয়ে দুশ্চিন্তাায় থাকা মানুষদের বিজ্ঞানসম্মত সমাধান দিয়ে হারানো চুল ফিরে পেতে সাহায্য করি বইটির সাজেশন এর আলোকে আপনিও পেতে পারেন সুস্থ ও মজবুত চুল।